গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার এম এ ইউ অ্যাকাডেমি হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করে কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সোহেল রানা শালু প্রমুখ। এ ছাড়া ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বুবলী বলেন, দেশের সর্বস্থরের মানুষ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের ও সন্ত্রাস বুঝে গেছে তাই তাদের ডাকা হরতাল অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশ ও জাতীর উন্নয়নে নৌকার মার্কার কোনো বিকল্প নেই। গাইবান্ধা -৫ (ফুলছড়ি -সাঘাটা) আসন নৌকার বিজয় করে প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে এ আসনের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
এসসয় তিনি আরও বলেন, এখনও ফুলছড়ি-সাঘাটা উপজেলার মানুষের অন্তরে আমার বাবা স্মরণীয় হয়ে আছেন। তার শাসন আমলেই উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন। নৌকার বিজয় নিশ্চিত করে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।
