গায়ের কাপড় দেখে বাবার লাশ শনাক্ত করল ছেলে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে সুলতান মির্জা (৭০) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে কঙ্কালের গায়ের কাপড় দেখে বাবার লাশ শনাক্ত করেছে ছেলে।

নিহত সুলতান মির্জা সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামের বাসিন্দা। শুক্রবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ছেলে নেসার উদ্দিন জানান, তারা পটুয়াখালী সদর উপজেলা থেকে এসে দক্ষিণ ধল্লা এলাকায় ৭-৮ বছর যাবৎ বাড়ি করে বসবাস করছেন। তার বাবা সুলতান মির্জা পেশায় একজন অটোচালক ছিলেন। তিনি অক্টোবর মাসের ৩ তারিখে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সিংগাইর থানায় একটি নিখোঁজের জিডি করি। কে বা কারা কি কারণে তার বাবাকে হত্যা করেছে তা বলতে পারছেন না ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, স্থানীয়রা সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার কাঠ বাগানের পাশে নদীতে বিলবোর্ডের খুঁটির সাথে বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের ছেলে নেছার উদ্দিন তার বাবার পরনের কাপড় দেখে লাশটি শনাক্ত করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত