প্রত্যাবর্তনটা দারুণভাবেই রাঙালেন কেন উইলিয়ামসন। সেই বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে মাঠের বাইরে গিয়েছিলেন। আজ ফিরলেন পাকিস্তান ম্যাচ দিয়ে। খেললেন ৯৫ রানের আগুনে এক ইনিংস। আর রাচিন রবীন্দ্র পেলেন তৃতীয় সেঞ্চুরির দেখা।
উইলিয়ামসনও সেঞ্চুরি পেয়ে যেতেন। কিন্তু মাত্র ৫ রান দূরে থাকতে ইফতিখারের বলে আউট হন। তাতে ভাঙে ১৮০ রানের জুটি।
অধিনায়কের বিদায়ের আগেই রাচিন অবশ্য টুর্নামেন্টে তৃতীয়বার তিন অংকের রানের দেখা পেয়ে যান।
৩৬ ওভার শেষে কিউইরা ৩ উইকেটে ২৬১ রান সংগ্রহ করেছে।
