চলতি বছরের জানুয়ারিতেই হঠাৎ করে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন অভিনেত্রী শার্লি মোদক। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ালেন।
তিনি জানিয়েছিলেন, পাঁচ বছর একা নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। এই ঘটনার প্রায় ১০ মাস পার হয়ে গিয়েছে। এ বছরের পূজায় প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গেই দেখা গেল শার্লিকে। তবে কি সব মিটিয়ে আবারও কাছাকাছি শার্লি এবং মৃত্যুঞ্জয়!
পুরো ব্যাপারটা খোলসা করলেন অভিনেত্রী। তিনি বলেন, এই যে কয়েকটা মাস আমরা আলাদা ছিলাম। নিজের মতো করে কাটিয়েছি এই সময়টা। তাই আরও বেশি করে একে অপরকে কাছে পাওয়ার বিষয়টা অনুভব করেছি। তাই আবারও একসঙ্গে। এই পুজোটা পরস্পরের সঙ্গে কাটিয়েছি। ভাল আছি এখন আমরা।
জানুয়ারি মাসে শার্লি বলেছিলেন, প্রায় পাঁচ বছর পর আমি সিঙ্গল। এই সময়টা বেশ উপভোগ করছি। এক হাতে তো আর তালি বাজে না। আমি এখন বেশ খুশি। মনে হচ্ছে, এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছি। নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব উপভোগ করছি।
