চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। একের পর এক বাজে পারফরম্যান্সে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে আগেই। সব হারানোর টুর্নামেন্ট থেকে একটি প্রাপ্তি অবশ্য পেতে পারেন সাকিব আল হাসান এখনও। তাদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেরা আটে থাকলেই কেবল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবে বাংলাদেশ। শীর্ষ আটে থাকার ক্ষীণ আশা এখনো বেঁচে আছে তাদের। সেক্ষেত্রে বিশ্বকাপের বাকি দুটি ম্যাচের একটিতে তো জিততে হবেই, সঙ্গে অন্যটিতেও খুব বড় ব্যবধানে হারা যাবে না সাকিব-লিটনদের। আর যদি দুই ম্যাচেই জয় আসে তবে সেটা নিঃসন্দেহে হবে সুখবর।

আজ দিল্লিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে লঙ্কানদের পারফরম্যান্স বিবেচনায় অবশ্য তাদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতেই পারেন সাকিবরা। এছাড়াও দেশটির ক্রিকেট বোর্ডেও চলছে পালাবদলের হাওয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জয় না এলেও সহজে আত্মসমর্পণ না করার দিকেই নজর রাখতে হবে সাকিবদের।

এটা শুধুই বাংলাদেশের পক্ষের সমীকরণ। এর সঙ্গে মিলতে হবে অন্যান্য ফলাফলও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিতের জন্য বাংলাদেশের সামনে আরও জটিলতা থাকছে। এক্ষেত্রে অন্য শর্ত হলো, বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হারতে হবে শ্রীলঙ্কাকে।

বিশ্বকাপে ৭ টি ম্যাচ খেলে ২ জয়ে লঙ্কানদের সংগ্রহ ৪ পয়েন্ট (রানরেট -১.১৬২)। আর তাদের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্টও হবে ৪। বর্তমানের -১.৪৪৬ রানরেট বাংলাদেশ কিছুটা বাড়িয়ে লঙ্কানদের টপকে যাওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা জন্য আরও একটি সমীকরণের মুখোমুখি হবে। নেদারল্যান্ডসকে তাদের বাকি দুটি ম্যাচে হারতে হবে। তাদের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে। সেখান থেকে তাই ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সবার নীচে অবস্থান করা ইংল্যান্ডেরও রয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ। সেক্ষেত্রে তাদেরও দুই ম্যাচেই জয় পেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত