তিনতলার বারান্দায় ঝুলে ছিলেন মানসিক ভারসাম্যহীন তরুণ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

রাজশাহী মহানগরীল শাহ মখদুম থানাধীন ওমরপুর হ্যাবিট পলিটেকনিকের পাশে একটি ভবনের কার্নিশ বেয়ে এক মানসিক ভারসাম্যহীন তরুণ তিনতলার বারান্দায় উঠে বারান্দার গ্রিল ধরে ঝুলে ছিলেন। ভবনের লোকজন অনেক বুঝিয়েও তাকে নামাতে পারেনি।

এসময় কোনো উপায় না পেয়ে তারা ফোন করেন ৯৯৯-এ। ৫ নভেম্বর রাতে এক কলেজ শিক্ষক ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে শাহ মখদুম ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। সংবাদ পেয়ে শাহ মখদুম ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলাম নামে ২২ বছর বয়সী তরুণকে নিরাপদে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।

শাহ মখদুম ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন আতাউর রহমান। আজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত