সহকর্মীর ধাক্কায় চমেক হাসপাতাল কর্মচারীর মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:০৪ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সহকর্মীর ধাক্কায় আহত হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুুর ২টার দিকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চমেক মর্গের অফিস সহায়ক মো. ইলিয়াছ (৪৭)।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত রবিবার বিকেল ৫টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মর্গের সামনে সহকর্মী সমীর কান্তি দাসের সঙ্গে ইলিয়াছের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইলিয়াছকে ধাক্কা দেন সমীর। এতে মাথায় গুরুতর আঘাত পান ইলিয়াছ। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে। গতকাল দুপুর ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াছ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত