রাজধানীর বাংলামোটর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ট্রাকচাপায় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো আওলাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, আনুমানিক রাত ১২টার দিকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেসময় ওই মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ট্রাকটিকে ধরার চেষ্টা করছি।
