নাটোরে সহিংসতার বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগ মানববন্ধন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

দেশব্যাপী নারী ও শিশুর প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি আহমেদসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। এই ধারা নস্যাৎ করতে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তাদের সহিংসতা থেকে নারী ও শিশুরাও নিরাপদ নেই। এই অপচেষ্টা থেকে দেশের মানুষকে নিরাপদ রাখতে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মতো কাজ করে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত