প্রাথমিকে শিক্ষক নিয়োগ : প্রথম ধাপের পরীক্ষা পেছাল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের পরীক্ষা (এমসিকিউ) আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক সপ্তাহ পিছিয়ে ১ ডিসেম্বর সকাল ১০টায় এ পরীক্ষা নেওয়া হবে।

আজ বুধবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

নিয়োগপ্রক্রিয়ায় গতি আনতে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত