২০ নেতাকর্মী গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম বিএনপির

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) ২০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী।

বিএনপি ও তার অঙ্গসংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- মোহাম্মদ আলমগীর, ওয়াকিল হোসেন বগা, আব্দুর রহমান, ফখরুল ইসলাম, তৌসিফ আহমেদ চৌধুরী, সাইদ ইসলাম বাপ্পি, সাগর রেজা, রিফাত বিন আলমগীর ফারুক, আমজাদ হোসেন আরজু, নুর আলম, মো. কাঞ্চন, জাবেদ হোসেন হিরু, মোহাম্মদ রেজাউল করিম, কফিল উদ্দিন ও সুব্রত আইচ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে নগর ও জেলার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত