দুর্ঘটনা কমাতে রাস্তার বাঁক সোজা করার সুপারিশ

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০০ এএম

সড়ক ও মহাসড়কের বিপজ্জনক বাঁক ও ক্রসিংয়ে ৩৫ শতাংশ দুর্ঘটনা ঘটে। নানা পদক্ষেপ সত্ত্বেও এসব দুর্ঘটনা বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থায় সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মহাসড়কের বাঁক সরলীকরণের সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, রাবেয়া আলীম ও মেরিনা জাহান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত