বললেন বাবর

ফখর যদি ২০-৩০ ওভার মাঠে থাকে লক্ষ্য অর্জন সহজ হবে

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম

চার বছর আগে গত বিশ্বকাপে একইরকম পরিস্থিতিতে পড়তে হয় পাকিস্তানের। নেট রানরেটে পিছিয়ে থেকে সেরা চারে থাকার দৌড়ে নিউজিল্যান্ডের সাথে পেরে ওঠেনি দলটি। এবারও তাই। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অন্তত ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানের। কী ভাবছেন বাবর!

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাবর জানান, ‘এটা আমাদের মাথায় আছে এবং আমরা চেষ্টা করবো সেই লক্ষ্য পূরণ করতে। আমাদের পরিকল্পনা আছে। সর্বোচ্চটুকু দিয়ে মাঠে সেটা বাস্তবায়নের চেষ্টা করবো। ফখর যদি ২০-৩০ ওভার মাঠে থাকে লক্ষ্য অর্জন করা সহজ হবে। এর পরে রিজওয়ান আছেন, ইফতিখার আছেন। এভাবে ধাপে ধাপে ও জুটি গড়ার মাধ্যমে আমরা চেষ্টা করবো সমীকরণ মেলাতে।’

পাকিস্তানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে কি না প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘এখনো একটা ম্যাচ আছে। এটা ক্রিকেট, আপনি আগে থেকে কখনোই বলতে পারবেন না কী ঘটতে যাচ্ছে। আমরা চেষ্টা করবো একটা ভালো অবস্থানে থেকে আসর শেষ করতে।’

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটি পাকিস্তানের জেতা উচিত ছিল বলে মনে করেছেন পাকিস্তানের অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত