তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে নতুন ভূমিকায়!

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে অনেক আগেই বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। তাই এই সংস্করণের বৈশ্বিক আসরে খেলোয়াড় হিসেবে অবশ্যই দেখা যাবে না তাকে। তবে নতুন আরেকটি ভূমিকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা ওপেনারকে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুস্থিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসছে আসরে ধারাভাষ্যকার হিসেবে যোগ দিতে পারেন তামিম। একটি লাইভ অনুষ্ঠানে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি।

এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তামিমের।

তার ভাষায়, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত