রাণীশংকৈলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০১:০৫ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কানাই রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মীরডাঙ্গী-বনগাঁও সড়কের ভন্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানাই রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের বীরেন চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়রা জানান, ভন্ডগ্রাম এলাকায় রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় কানাই রায় ও তার মোটরসাইকেল পড়ে ছিল। তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। 

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত