ইউটিউবে ভিউ পেতে কী করবেন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম

ইউটিউব ক্রমাগত পরিবর্তিত এবং বিকশিত হচ্ছে। এখন ইউটিউবও বিপণনকারীদের একটি প্ল্যাটফরম হিসেবে জায়গা করে নিয়েছে। এই প্ল্যাটফরমে প্রতিদিন ১ বিলিয়ন ঘণ্টারও বেশি ভিডিও দেখা হয়, যা নেটফ্লিক্স এবং ফেসবুক ভিডিওর যোগফলের চেয়েও বেশি। কার্যকরভাবে এটিও এখন ব্যবসায়িক মাধ্যম, সেজন্য বিক্রি বাড়াতে প্রয়োজন ভিউ ও সাবস্ক্রাইবার।

আকর্ষণীয় ভিডিও তৈরি

ইউটিউব যেহেতু ভিডিও প্ল্যাটফরম, তাই লাখ লাখ ভিডিও থেকে আপনার ভিডিও কেন দেখবে তা নির্ধারণ করতে হবে। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত দর্শক-শ্রোতাকে আর্কষণ করে এমন ভিডিও তৈরি করা। কিন্তু কীভাবে তৈরি করলে ভিউ  বেশি আসবে? দর্শক-শ্রোতাদের চাহিদা মেটাবে এমন ভিডিওতে মনোযোগী হতে হবে। রিলস বা শর্টভিডিও ক্লিপের মাধ্যমে জানতে চান তারা কী চায় বা প্রয়োজন। এরপর প্রস্তুতি নিয়ে তৈরি করুন ভিডিও। দর্শক-শ্রোতাদের প্রাধান্য দিচ্ছেন সেটাও তারা বুঝতে পারবে। মোটকথা ধারাবাহিকভাবে এমন ভিডিও তৈরি করুন যা দর্শকদের সমস্যার সমাধান করে এবং চাহিদা মেটায়।

সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন

‘নতুন গ্রাহকরাই আপনার পুরনো গ্রাহক’ এই প্রবাদটির সঙ্গে নিশ্চয় পরিচিত। অন্য কথায় বললে, গ্রাহকদের ধরে রাখাই ব্যবসা বৃদ্ধির অন্যতম উপায়। ইউটিউব ভিউয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই কারণেই ভিউ পাওয়ার সহজ উপায় দর্শকদের সাবস্ক্রাইব করতে উৎসাহিত করা। প্রতিটি ভিডিওর শুরু এবং শেষে ‘ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি ক্লিক করুন’ বলতে পারেন।

প্লে-লিস্ট তৈরি করুন

সহজে খুঁজে পাওয়ার নীতিতে দর্শক-শ্রোতারা স্বচ্ছন্দ পায়। আপনার চ্যানেলে কয়েক ক্যাটাগরির ভিডিও থাকলে অবশ্যই প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা প্লে-লিস্ট তৈরি করুন। এতে দর্শক-শ্রোতারা প্রয়োজন অনুযায়ী ভিডিও খুঁজে নিতে পারবেন। ইউটিউবের নিজস্ব পরিসংখ্যানে দেখা গেছে, ইউটিউবে শীর্ষ পারফর্মিং ব্র্যান্ডগুলো ২৫% এর চেয়ে বেশি প্লে-লিস্ট তৈরি করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার

সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার থাকলে প্রতিবার ইউটিউবে নতুন ভিডিও আপলোড করার সময় পোস্ট করে জানান। আরও আকর্ষণীয় করতে কয়েক সেকেন্ড বা এক মিনিটের টিজার ভিডিও শেয়ার করতে পারেন। তবে টিজার যেন দীর্ঘ না হয় খেয়াল রাখুন। এছাড়া ইমেইল মার্কেটিংও করতে পারেন।

ওয়াটারমার্ক যুক্ত করুন

ওয়াটারমার্ক পুরো ভিডিওজুড়ে চ্যানেলটি প্রচার করে। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বিনামূল্যে ভিউ পেতে সাহায্য করে। মূলত ওয়াটারমার্ক একটি চিত্র বা লোগো, যা পুরো ভিডিওতে প্রদর্শিত হওয়ার জন্য সেট করতে পারেন। সহজে ভিডিওতে ওয়াটারমার্ক যুক্ত করতে ক্রিয়েটর স্টুডিওতে যান এবং ‘ব্র্যান্ডিং’ অপশনে ক্লিক করুন। এরপর ‘অ্যাড এ ওয়াটারমার্ক’ অপশনে ক্লিক করে লোগো আপলোড করুন।

মন্তব্যের প্রতিক্রিয়া জানান

ইউটিউব শুধু একটি ভিডিও সার্চ ইঞ্জিন নয়, সামাজিক নেটওয়ার্ক তৈরির প্ল্যাটফরমও। তাই বেশি ভিউ পেতে, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো ব্যবহার করুন। শুধু নিয়মিত ভিডিও পোস্ট করাই দায়িত্ব নয়, দর্শক-শ্রোতাদের নিজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করার চেষ্টা করুন। এর সর্বোত্তম উপায় মন্তব্যগুলোর (কমেন্টস) প্রতিক্রিয়া (রিপ্লাই) জানানো। বিশেষ করে, কেউ যদি সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করুন।

অপ্টিমাইজ করুন

ইউটিউবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) গুরুত্বপূর্ণ। ইউটিউবের অ্যালগরিদম অনুসন্ধান ফলাফলের জন্য ভিডিও নির্বাচন করার সময় একাধিক আইটেম বিবেচনা করে। চ্যানেল এবং ভিডিওগুলো র‌্যাংকিং করার জন্য ভিডিও ফাইলের নাম, শিরোনাম,  ডেসক্রিপশন, ট্যাগসহ বিভিন্ন দিক অপ্টিমাইজ করুন। যতটা সম্ভব তথ্য অন্তর্ভুক্ত রাখুন। ভিডিও এবং চ্যানেলটিতে কোন কি-ওয়ার্ডগুলোর মাধ্যমে র‌্যাংক করাতে চান তা-ও জানুন।

আকর্ষণীয় থাম্বনেইল

থাম্বনেইল একটি ভিডিওর পুরোরূপ প্রকাশ করে। বেশি ভিউ পেতে অবশ্যই থাম্বনেইল তৈরিতে গুরুত্ব দিতে হবে। অবশ্যই নিজস্ব কাস্টম থাম্বনেইল তৈরি ও আপলোড করুন। ইউটিউব রিপোর্টে জানা যায়, শীর্ষ-পারফর্মিং ভিডিওগুলোর ৯০ শতাংশ আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহারে ভালো ফলাফল পেয়েছে। থাম্বনেইল তৈরি করতে বিনামূল্যে ক্যানভা ব্যবহার করতে পারেন।

অতিথি ব্লগারদের আমন্ত্রণ

অতিথি ব্লগিং নতুন সাবক্রাইব এবং দর্শক যুক্তের অন্যতম একটি উপায়। যাদের অনেক অনেক ফলোয়ার, সাবক্রাইবার রয়েছে তাদের অতিথি হিসেবে আপনার দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসুন। এতে তার দর্শক-শ্রোতারাও আপনার দর্শকে পরিণত হতে পারে। তবে আপনি যে সম্পর্কিত বা ক্যাটাগরির কাজ করেন, সে ক্যাটাগরিতে কাজ করা অন্যজনকেই অতিথি হিসেবে বিবেচনায় রাখুন। এই পারস্পরিকতায় ইউটিউবে বিনামূল্যে ভিউ পাবেন দুজনেই।

ট্রেন্ড কী তা জানুন

আপনার ক্যাটাগরি বা সেক্টরে প্রতিনিয়ত যা ঘটছে তার সঙ্গে আপ-টু-ডেট সক্রিয় থাকুন। কখন কী জনপ্রিয় বা ট্রেন্ড হচ্ছে কিংবা ফ্লভ হচ্ছে সেসব বিষয়ে জানুন। বিশ্বে কী ঘটছে সে সম্পর্কে জানাশোনা থাকলে, বুঝিয়ে ভিডিও তৈরি করতে পারলে সময়কালীন ও আকর্ষণীয় হয়ে ওঠা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত