আল-শিফাতে জিম্মিদের উপস্থিতি পায়নি ইসরায়েলি বাহিনী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার অভ্যন্তরে বুধবার সকাল থেকেই অভিযান চালাচ্ছে ইসরায়েল স্থল বাহিনী।  

হাসপাতালের কমপ্লেক্সের কমপ্লেক্সের ভেতরে ও বাইরে অব্যাহত তল্লাশি চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সৈন্যরা।

তবে দুপুর গড়িয়ে গেলেও আল-শিফা হাসপাতালের ভিতরে জিম্মিদের কোনও ইঙ্গিত খুঁজে পায়নি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি রেডিও। খবর সিএনএন।

তবে হাসপাতালে ইসরায়েলি সেনারা অস্ত্র এবং হামাসের সম্পদ খুঁজে পেয়েছে এতে করে এ হাসপাতালে হামাসের উপস্থিতি রয়েছে বলে ধারণা করছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এছাড়া আল শিফাতে ইসরায়েলি জিম্মিদের কোন চিহ্ন না পাওয়া গেলেও তাদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যাবে বলে আশা করছে দেশটি।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার ভোরে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফাতে "একটি সুনির্দিষ্ট এবং লক্ষ্যবস্তু অপারেশন চালাচ্ছে বলে জানিয়েছিল।

ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র পিটার লার্নার বুধবার সিএনএনকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েল।

শুরু থেকেই ইসরায়েল আল শিফা হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে বলে অভিযোগ করে আসছে, কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতালের কর্মকর্তারা এবং হামাস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত