গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল আটক

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ এএম

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে গাজীপুর থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) তাকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়। তাকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক বাবুল হোসেনে মাগুড়া সদর এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।

গাজীপুর মহানগরীর বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে তাকে গাজীপুর গোয়েন্দা পুলিশ আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এক বিবৃতিতে অবিলম্বে সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে নিরাপদে সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত