বাংলাদেশ বিমানবাহিনীর ৭০তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ গতকাল বৃহস্পতিবার ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন ভারপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান।
বাংলাদেশ বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং নাইজেরিয়া বিমানবাহিনীর সর্বমোট ১৯ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর
