আওয়ামী লীগের পার্টি অফিস এলাকায় ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগ পার্টি অফিস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিয়াদুল রশিদ (৪০) নামে এক যুবলীগ সদস্য সামান্য আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের এই বিস্ফোরণে ঘটনা ঘটে।

আহত রিয়াদুল নিজেই জানান, তিনি পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। ওই সময় তিনি আওয়ামী লীগ পার্টি অফিস এলাকায় সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হাতে ও পায়ে আঘাত লাগে। রক্ত ঝরতে দেখে পরিচিতরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যান।

এদিকে পল্টন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত