আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির ডানঘেঁষা গণতন্ত্রপন্থী নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব জেভিয়ার মিলে (৫৩)। দেশটির ক্ষমতাসীন ও বিরোধী জোট উভয়কেই প্রত্যাখ্যান করে কট্টরপন্থী নেতা জ্যাভিয়ার মিলেইকে জয়ী করলেন দেশটির ভোটাররা।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আর্জেন্টিনার সাবেক অর্থমন্ত্রী সের্গিও মেসাকে (৫১) ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন মিলেই।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দারিদ্র্যের কারণে ভোটাররা প্রথাগত দল ও প্রার্থীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গতকাল ভোটের ফলাফল প্রকাশ করেছে আরজেন্টিনার নির্বাচন কমিশন। সেখানে দেখা গেছে, জেভিয়ার মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী সের্গিও মেসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। তার ৫৬ শতাংশ ভোট অর্জনকে ‘আশার চেয়েও বেশি’ বলে মনে করছেন অনেকেই।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর জাতির উদ্দেশে দেওয়া তাৎক্ষণিক এক ভাষণে জেভিয়ার বলেন, ‘আমাদের সামনে পাহাড়প্রমাণ সমস্যা অপেক্ষা করছে। এই সমস্যার উৎস মূল্যস্ফীতি, বেকারত্ব এবং দারিদ্র্য। দেশের পরিস্থিতি বেশ খারাপ এবং সত্যিকার অর্থেই আসলে এখন হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই।’
‘আমরা পিছু হটব না; সামনে এগিয়ে যাবো এবং এই সংকট পরিস্থিতিকে অতিক্রম করব।’
দেশটিতে বর্তমানে বিদ্যমান ১১৬ শতাংশ মুদ্রাম্ফীতি ও জীবনযাত্রার ঊর্ধমূখী ব্যয় প্রতি ১০ জনের মধ্যে চারজনকে দারিদ্যের মধ্যে ঠেলে দিয়েছে। ফলে দেশটির তরুণদের মধ্যে মিলেইর জনপ্রিয়তা বেড়েছে।
