পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন। তিনি তার বাবার মৃত্যুর পর থেকে এই আসনে নমিনেশন চাইছেন।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজিজুস সামাদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
মনোনয়ন সংগ্রহ করার পর তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নির্বাচন করার সুযোগ দেন তাহলে আমি এলাকার মানুষের ভালোবাসা পাবো এবং জয় লাভ করবো বলে মনে করি।
