বাগেরহাটে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

বাগেরহাটের কচুয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসেন শেখ কাজল (২৭) নামে এক আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা এগারোটার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন শেখ কাজল বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে বিষ্টুপুর গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পরিবহণের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন এসে মোটরসাইকেল আরোহী হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত