সাতক্ষীরা-২ আসনে নৌকার প্রার্থী হতে চান কাজী এরতেজা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৩:২১ এএম

সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, এফবিসিসিআইয়ের তিনবারের নির্বাচিত সাবেক পরিচালক, ভোরের পাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। গতকাল সোমবার তার প্রতিনিধিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন।

সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়ে ড. কাজী এরতেজা হাসান জানান, আপনাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসার স্বীকৃতির অংশ হিসেবে আমার প্রিয় দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-২ আসনের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। নৌকাকে জেতাতে আমি সর্বোচ্চটুকু করব, ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত