অভিযুক্তকে ক্ষমা করে দিয়েছেন লুবাবা, ধন্যবাদ দিয়েছেন ডিবিকে

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম

রসাইবার বুলিংকারীকে ক্ষমা করে দিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এছাড়া অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে আটক করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে মিন্টু রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান লুবাবা।

লুবাবা বলেন, আজকাল আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছি। আমাকে সাইবার জগতে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। এসব ভিডিওগুলোর মধ্যে একটা খুবই আপত্তিকর ছিলো। সেই ভিডিওটির বিষয়ে আমি আম্মু ও আব্বুকে নিয়ে 'হারুন আংকেলের' (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ) কাছে এসেছিলাম। 

তিনি আরও বলেন, হারুন আংকেলের কাছে অভিযোগ দেওয়ার পর উনি দুইদিনও সময় নেননি, সেই মানুষটাকে বের করে ফেলেছেন। এখন সে ডিবি কার্যালয়ে আছে। সে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছে। আর যারা এমন কন্টেন্ট বানাচ্ছেন, আমাকে নিয়ে বুলিং ও মিম বানাচ্ছেন। আমি তাদের বলব তারা যেন আর এই কাজ না করেন এবং তাদের আমি ক্ষমা করে দিয়েছি। আমি ধন্যবাদ জানাই হারুন আংকেলকে ও ডিবির টিমকে। তারা আমাকে অনেক সাহায্য করেছে। তারা খুবই দ্রুত অভিযুক্ত বের করে আটক করেছে যা আমি আশাও করিনি যে এতো দ্রুত হয়ে যাবে।

এর আগে বেলা ২টার মিন্টু রোডে নিজ কার্যালয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লুবাবার বিষয়ে বলেন, লুবাবা দুই দিন আগে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। সেই সিনেমা দেখে লুবাবা কান্নাজড়িত কণ্ঠে একটি বক্তব্য দিয়েছিলেন। সেটা ব্যঙ্গ করে তার বক্তব্য ভাইরাল করা হয়। এই অভিযোগ আমাদের সাইবার বিভাগ তদন্ত করে। পরে রাজশাহী থেকে এক বুলিংকারীকে আমরা আটক করে নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের একদিন পর তাকে আমরা নিয়ে এসেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত