বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ হরতাল, অবরোধ কর্মসূচির মধ্যে সারা দেশে ‘অগ্নিসন্ত্রাস-নাশকতা’র যেসব ঘটনা ঘটছে, তা ক্ষমতাসীনরাই ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা সংঘটিত অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই আমরা। পাশাপাশি প্রতিটি সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।’ গতকাল মঙ্গলবার বিকেলে নিয়মিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করে বলেন, ‘রাজধানীসহ সারা দেশে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থার মধ্যেও বিরোধী দলের কোনো সদস্য কোনো ধরনের সহিংসতা বা অগ্নিসংযোগের কাজে লিপ্ত বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে অভিযোগ করছেন, তা হাস্যকর।
