নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

নাটোরের আব্দুলপুরে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুরে এ ঘটনা ঘটে।

আব্দুলপুর রেল স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, পাবর্তীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ লাইন থেকে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তার মধ্যে একটি বগি উল্টে অন্য লাইনে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুর্ঘটনাকবলিত মালবাহী বগি উদ্ধারে কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত