ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার একশ ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বুধবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ১৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ২২৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৪৩৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৪৪ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১৯৪ জন ছাড়পত্র পেয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯১৩ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৫৭ জন মারা যান। চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ চার হাজার ৬৯৮ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ ছয় হাজার ২৭১ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ৯৮ হাজার ৪২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত