আড়াইহাজারে দুজনকে পিটিয়ে থানায়

অস্ত্র-ককটেল উদ্ধার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে দুই তরুণকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। গত মঙ্গলবার রাতে উপজেলার তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন রফিকুল (৩০) ও সোহাগ (২০)।

এলাকাবাসীর ভাষ্যমতে, মঙ্গলবার রাত ৭টার দিকে ওই দুজন হাতে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাদের ডেকে কথা বলার চেষ্টা করলে তারা পালাতে চেষ্টা করেন। স্থানীয়রা তাদের আটক করে ব্যাগ তল্লাশি করে দুটি ছুরি, দুটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, প্যান্ট, মুখোশসহ বিভিন্ন দ্রব্য উদ্ধার করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত