সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বুধবার কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন কক্ষে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। এ সময় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঞাসহ ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
