লোকসান বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালসের

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:১১ এএম

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের লোকসান আরও বেড়েছে। কোম্পানিটির চলতি ২০২৩-২৪ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৬ পয়সা। এ হিসাবে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২০১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬১ পয়সা। এ ছাড়া গত ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮৬ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত