মিয়ানমার-চীন সীমান্তে পণ্যবাহী শতাধিক ট্রাকে আগুন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

চীনের সীমান্ত ঘেষা মিয়ানমারের শান রাজ্যের মুসে এলাকায় পণ্যবাহী ট্রাকবহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ট্রাক পুড়ে গেছে। নাশকতার দায় বিদ্রোহীদের উপর চাপিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারের জান্তা পরিচালিত সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভোগ্যপন্য, পোশাক ও নির্মাণ সামগ্রী নিয়ে চীন থেকে আসা ২৫৮টি ট্রাকের মধ্যে ১২০টি ‘সন্ত্রাসীদের’ অগ্নিসংযোগে পুড়ে গেছে।

কিন্তু বিদ্রোহীরা তা অস্বীকার করেছে। বিদ্রোহী একটি গোষ্ঠীর মুখপাত্র লি কিয়ার উইন ট্রাকবহরে অগ্নিসংযোগের অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন,জনগণের স্বার্থের লঙ্ঘন হয় এমন কিছুতে  তারা হামলা চালায় না।

সম্প্রতি বেশ কয়েকটি সীমান্ত শহর ও সামরিক ফাঁড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। ২০২১ সালের অভ্যুত্থানের পর সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের সমন্বিত আক্রমণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার। এদিকে সীমান্তে অব্যাহত সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত