তাজরীন ট্র্যাজেডি

নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা স্বজন সহকর্মীদের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:১৬ এএম

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকা-ের ১১ বছর পরও দোষীদের কেউ শাস্তি পায়নি। এমন আপেক্ষ আর স্বজন-সহকর্মী হারানোর বেদনা নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য, আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ২০১২ সালের ২৪ নভেম্বর ওই কারখানায় আগুন লেগে পুড়ে ও অসুস্থ হয়ে মারা যান ১১৮ জন শ্রমিক। আহত হয়ে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছেন আরও শতাধিক শ্রমিক। সকাল থেকে নিহতদের স্মরণে পুড়ে যাওয়া কারখানাটির ফটকের সামনে জড়ো হন স্বজন, আহত শ্রমিক, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা সেখানে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান। অগ্নিকা-ের ১১ বছর পরও। সাক্ষ্যগ্রহণেই আটকে আছে মামলা। এ মামলার তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০১৩ সালের ২ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিরা হলেনÑ তাজরীনের এমডি মোহাম্মদ দেলোয়ার হোসেন, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলামসহ ১৩ জন। আসামিরা জামিনে আছেন। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ)-এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মো. ইমন শিকদার বলেন, এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি হয়নি। এ ছাড়া আহত ও নিহতদের পরিবারের অনেকে যথাযথ সাহায্য-সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। শিল্পপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘বিচারকাজ যাতে ত্বরান্বিত হয় সেদিকেও আমরা নজর রাখছি। আমাদের সব রকমের প্রচেষ্টা থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত