বিএনপি নির্বাচনে আসলে আমার তৃপ্তি পাব: ইসি আহসান হাবিব

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

নিবার্চন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, নিবার্চনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে সেটি একটি ডিফ্রেন্ড ইস্যু। এ বিষয়ে নিবার্চন কমিশনের কিছুই করার নেই। এবিষয়ে চাইলে রাজনৈতিক দলগুলো বসে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। তারা যদি কোনো সমাধানে আসে সে ক্ষেত্রে নিবার্চন কমিশন বসে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুর দুইটায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে ঝালকাঠিসহ তিন জেলার নিবার্চন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকতার্দের সাথে মতবিনিমিয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরাও (কমিশন) তৃপ্তি পাবো। আমারা চেয়েছি নিবার্চনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষে প্রথম থেকেই আমরা সব ধরনের চেষ্টা করেছি।

মতবিনিময় সভায় আগামী নিবার্চন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট কর্মকার্তদের দায়িত্বপালনের ক্ষেত্রে কোনো ধরণের শিথিলতা না দেখানোর বিষয়ে সতর্ক করেছেন নিবার্চন কমিশনার আহসান হাবিব খান।

সভায় ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকতার্সহ সংশ্লিস্ট কর্মকতার্রা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত