মনোনয়ন নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আলোচনা-সমালোচনার পর অংশগ্রহণ করার ঘোষণা দেয় জাতীয় পার্টি। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা কথা থাকলেও হঠাৎ তা স্থগিত করে দলটি। একই সময় দলটির কার্যালয়ের বাইরে জাপার নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

জাপার সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনকে চিৎকার করে বলেন, এরা মনোনয়ন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমাদের সরিয়ে ওরা একটা ধান্দা শুরু করেছে।

হেলাল উদ্দিনের সঙ্গে থাকা অন্য আরেক জাপা নেতা বলেন, দলের নাম বিক্রি করে ব্যবসা করবে তা হবে না। কয়েকজন মিলে দলটাকে নিজেদের সম্পদ বানিয়ে রেখেছে।

সূত্র বলছে, প্রার্থী চূড়ান্ত করা নিয়ে দলটির ভেতর ক্ষোভের সৃষ্টি হয়েছে। বনানীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছে নেতাকর্মীরা। তাদের আশ্বাস্ত করার পরই ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থীর তালিকা। বেলা সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করতে পারে জাতীয় পার্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত