এলজিইডিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:১৮ এএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তিন দিনব্যাপী জলবায়ু প্রভাব মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও গুণমান নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্রিম ও ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. নাজমুল হাসান চৌধুরী। এলজিইডির ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আয়োজন করে।

প্রশিক্ষণে অন্যদের মধ্যে ভোলা সদর, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা জুম লিংকের মাধ্যমে এবং এলজিইডি সদর দপ্তরের ১২ প্রকৌশলী সরাসরি প্রশিক্ষণে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম, সিনিয়র অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট এন্টোনিও এরানাস, সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট হমড্রম ওয়েভিন্দ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত