সালাদের ভেতর মানুষের আঙুল পাওয়ায় যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের একটি রেস্টুরেন্টকে ৯০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সালাদে আঙুল পাওয়ায় মামলা করেছিলেন এক নারী।
অ্যালিসন কোজি নামের ওই নারী মামলার অভিযোগে বলেন, এবছরের ৭ এপ্রিল নিউ ইয়র্কের মাউন্ট কিসকোতে চপ্ট নামের একটি রেস্টুরেন্টে সালাদ খাওয়ার সময় তিনি অনুভব করেন তার মুখের ভেতর মানুষের আঙুল!
মূলত রেস্টুরেন্টের এক কর্মী সালাদ তৈরির সময় অসাবধানতাবশত তার আঙুল কেটে ফেলেন এবং তা মিশে যায় খাবারের সাথে। দুর্ঘটনার পর তড়িঘড়ি রেস্টুরেন্টে কর্মীকে হাসপাতালে নেওয়া হলেও ওই সালাদ চলে যায় কোজির টেবিলে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
