ঝিনাইদহে ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের ৩৪ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৪ জন, আওয়ামী লীগ স্বতন্ত্র ১৩ ও অন্যান্য ১৭ জন প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন। এরা হলেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হাই, আওয়ামী লীগ স্বতন্ত্র ৩ জন, অন্যান্য ৪ জন।
ঝিনাইদহ-২ সদর ও হরিনাকুন্ডু আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ১২ জন। এরা হলেন— আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী, আওয়ামী লীগ স্বতন্ত্র ৩ জন। অন্যান্য ৮ জন।
ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর ও মহেশপুর আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৮ জন। এরা হলেন— আওয়ামী লীগ মনোনীত মোঃ সালাহ উদ্দিন মিয়াজী, আওয়ামী লীগ স্বতন্ত্র ৫ ও অন্যান্য ২ জন।
ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৬ জন। এরা হলেন— আওয়ামী লীগ মনোনীত মো: আনোয়ারুল আজীম (আনার), আওয়ামী লীগ স্বতন্ত্র ২ জন, অন্যান্য ৩ জন। মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
