দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধে বিক্ষোভ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ এএম

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস উৎপাদন ও বিক্রি নিষিদ্ধের পরিকল্পনার বিরুদ্ধে প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কুকুর লালন-পালনকারী

কৃষকরা। গতকাল বৃহস্পতিবার প্রায় দুই শতাধিক কৃষক রাজধানী সিউলের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভকালে পুলিশ তাদের বাধা দেয়। দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া শত শত বছরের রীতি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইয়েলের দল সম্প্রতি একটি নতুন আইন পাসের চেষ্টা চালাচ্ছে যাতে কুকুরের মাংস উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা যায়। এই পদক্ষেপ নেওয়ার ফলে যেসব প্রতিষ্ঠান বন্ধ হবে, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে এতে।  আইনে তিন বছরের মধ্যে ব্যবসা বন্ধের কথা বলা হয়েছে। আইনটি পাসের সম্ভাবনাও প্রবল। কারণ বর্তমানে আইনসভায় বিরোধী দলের এতে মত রয়েছে এবং তারাই এখন আইনসভা নিয়ন্ত্রণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত