ভাইরাল সেই ছোটন কাকা কেমন আছেন?

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম

শীত আসলেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিম আর ট্রলে সামনে চলে আসেন ছোটন কাকা। ছয় বছর আগে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে সে সময়ের চলমান শৈত্যপ্রবাহ সম্পর্কে প্রতিক্রিয়া দেন তিনি। প্রতিক্রিয়ার মাঝে আঞ্চলিক শব্দ প্রয়োগ করেন। যেটা দেশের অন্যান্য অঞ্চলে গালি হিসেবেও ব্যবহৃত হয়। 

ছয় বছর আগের ভাইরাল হওয়া সেই ছোটন কাকাকে আজও ভোলেনি নেটিজেনরা। এখনও তার ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। শীত মৌসুমে সেই ভিডিও শেয়ার করে মজা পান নেটিজেনরা।

ছোটন কাকার আসল নাম নাম মো. শামসুল আলম। কুষ্টিয়া শহরে নিজের একটি সিমেন্ট ও ঢেউটিনের ব্যবসা রয়েছে তার। শহরের পৌরসভার সামনেই, মজমপুর গেটে দোকান। বাসা শহর থেকে দুই কিলোমিটার দূরে গড়াই নদীর তীরে হরিপুর গ্রামে। খুব সাদামাটা জীবনযাপনে তেমন কোনোবৈচিত্রতা নেই। মো. শামসুল আলমের ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ইউটিউবাররা তাকে খুঁজে পেয়ে যায়। 

বছরখানে আগে রাশেদুজ্জামান রাকিব নামের একজন ভিডিও ক্রিয়েটর ঢাকা থেকে দলবলসহ কুষ্টিয়ায় গিয়ে রীতিমতো পিকনিক করে এসেছেন। পুরো ওই ভিডিওতে দেখা গেছে, ঢাকা থেকে তরুণের দল তার বাড়িতে যাওয়ায় ভীষণ খুশি তিনি। বাসায় পৌঁছানোর আগেই তরুণ দলটির জন্য পিঠাপুলি তৈরি শুরু করে দেন ছোটন কাকা অর্থাৎ শামসুল আলমের স্ত্রী। 

সম্প্রতি যোগাযোগ করা হয় শামসুল আলমের সঙ্গে। তিনি জানান, তিনি খুব ভালো আছেন। ভাইরালের বিষয় তিনি জানান, তার ফেসবুক আইডি আছে, তিনি সব দেখতে পান। তার এসব ভালোই লাগে। এখনো অনেকেই তার সঙ্গে যোগাযোগ করে। ছবি–ভিডিও করে নিয়ে যায়। তিনি বলেন, ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সবচেয়ে বেশি যোগাযোগ করে। তারা সবাই আমাকে ছোটন কাকা নামে চেনে ও ডাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত