অনেকদিন ধরেই গান থেকে দূরে দেশের শ্রোতাপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল। জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শহরের কোলাহল থেকে বাস করছেন নিরিবিলি পরিবেশে। নতুন করে আর গান গাইতে পারবেন কি না, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এই সংগীতশিল্পী জানিয়েছেন, শ্রবণশক্তি হারিয়ে ফেলছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা খোলাখুলিভাবে তুলে ধরে তিনি জানান, টিনিটাস নামের একটি সমস্যায় ভুগছেন, যার কারণে এখন উচ্চ শব্দ সহ্য করাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।
এক পোস্টে আনুশেহ লিখেছেন, তিনি আর গান না করার পেছনে এটিই মূল কারণ। তার ভাষায়, কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান। এটি ধীরে ধীরে তার শ্রবণক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি উচ্চ শব্দ এখন তার কানে ব্যথাও তৈরি করে।
তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে একসময় হিয়ারিং এইড ব্যবহার শুরু করেছিলেন। তবে তার অভিজ্ঞতায় সেটি ব্যবহারের পর কানে নির্ভরশীলতা বেড়ে যায় এবং টিনিটাসের সমস্যাও আরও প্রকট হয়ে ওঠে। পরে তিনি হিয়ারিং এইড ব্যবহার বন্ধ করে দেন। এই শারীরিক সমস্যার কারণেই শহরের কোলাহল থেকে দূরে, শান্ত পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আনুশেহ। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত সরলবাড়ি ইকো রিসোর্টে বসবাস করছেন। তার মতে, গ্রামের নিরিবিলি পরিবেশ কানের জন্য অনেক বেশি সহনীয়।
সরকার ধীরে ধীরে তার পুরোনো পথেই হাঁটছে: মঞ্জু
বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা
বগুড়ায় বিয়ে বিচ্ছেদ হওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা