গোপালগঞ্জে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি টিম।

ভাটিয়াপাড়া ক্যাম্প-এর কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ওই গ্রামের মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোন সহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত