গারনাচোর 'রোনালদো' উদযাপন দেখে নিজেকে খুন করতে চান আগুস্তিন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটন ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোল করেন আলেহান্দ্রো গারনাচো। ওভারহেড কিকে অবিশ্বাস্য গোলের পর থেকে আলোচনায় আর্জেন্টাইন ফুটবলার গারনাচো। গোলের পর গারনাচোর 'রোনালদো' উদযাপন দেখে নিজেকে খুন করতে ইচ্ছে করছে এক আর্জেন্টাইনের।

গারনাচোর গোলটি তুলনা করা হচ্ছে ওয়েইন রুনি এবং রোনালদোর ওভারহেড কিকে করা গোলের সঙ্গে। অনেকের মতে প্রিমিয়ার লিগের সেরা গোলও এটি।

গোলটি করার পর কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় গিয়ে রোনালদোর 'সিউ' উদযাপন ধরনের পুনরাবৃত্তি করেন গারনাচো। রোনালদো যে তার আদর্শ, তাও প্রকাশ্যে জানাতে দ্বিধা করেননি গারনাচো।

সেই গোলের পর রোনালদোর মতো করে উদযাপন মানতে পারছেন না অনেক আর্জেন্টাইন সমর্থক। অনেক ফুটবলারও মানতে পারছেন না। তরুণ আর্জেন্টাইন ফুটবলার আগুস্তিন গিয়াই, গারনাচোর উদযাপন নিয়ে সান লরেনসোর এই মিডফিল্ডার বলেন, ‘সে দুর্দান্ত একটি গোল করল এবং উদযাপন করল ক্রিশ্চিয়ানোর মতো। আমার নিজেকে খুন করে ফেলতে ইচ্ছা করছিল। তার এটা লিওর (মেসি) মতো করে করা উচিত ছিল।’

এর মধ্যে অবশ্য রোনালদোকে পছন্দ করার কারণে মেসি গারনাচোকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন বলেও খবর বের হয়েছে। রিও ফার্দিনান্দ সেই তথ্য সামনে আনেন। তবে এই খবর অস্বীকার করেছেন গারনাচোর ভাই রবার্তো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত