প্রাক্তনের নতুন বিয়ে নিয়ে নানারকম মন্তব্যে সয়লয়াব হলেও কোথাও কোন মন্তব্য করেন নি অনুপম রায়। এক কথায় জানিয়ে দিলেন, ‘এই বিয়ে নিয়ে কিচ্ছু বলতে চাই না’
কিন্তু সম্প্রতি কাছের মানুষদের সঙ্গে নিয়ে শহর ছেড়েছেন অনুপম। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। মা-বাবাকে নিয়ে বিশাখাপত্তনমের সমুদ্রতটে পৌঁছেছেন। সেই ছবি পোস্ট করে অনুপম লিখলেন, ‘সমুদ্রের সঙ্গে কিছু কথা।’ এই পোস্টেই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অনুপম।
গত সোমবার বিয়ে করেছেন পরমব্রত ও পিয়া। টলিপাড়া যখন এই বিয়ে আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই নেটপাড়ায় শুরু হয় তুমুল উত্তেজনা। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করায় ব্যাপক কটাক্ষের মুখে পড়েন পরমব্রত। নেটিজেনদের একাংশ সোজাসুজি পরমব্রতকে ‘বউ চোর’ আখ্যা দিয়ে ফেলে। সোশাল মিডিয়ায় জুড়ে শেয়ার হতে শুরু করে একের পর এক মিম। কখনও ‘বাইশে শ্রাবণ’, তো কখনও’ দ্বিতীয় পুরুষ’ ছবি ও সংলাপের ব্যবহার। কখনও আবার অনুপম, পরমব্রত ও পিয়ার ছবির সঙ্গে মিশিয়ে দেওয়া হল ‘প্রাক্তন’ ছবির ‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর!’ গানটি। যার সুর দিয়েছিলেন অনুপম রায়। শেয়ার হতে থাকল, অনুপম ও পরমব্রতর বন্ধুত্ব নিয়ে নানা পোস্ট। নেটিজেনরা বন্ধুর বউ চুরির অপবাদও দিলেন পরমব্রতকে। তবে এসব নিয়ে মুখ খোলেননি অনুপম, পিয়া বা পরম কেউই।
