কেরানীগঞ্জে কৃষকদের কৃষি যন্ত্রপাতি দিল মার্কেন্টাইল ব্যাংক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ পিএম

দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

আজ শনিবার (২ ডিসেম্বর) মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে আব্দুল্লাহপুরে পাঁচ জন কৃষক প্রতিনিধির কাছে ৫টি পাওয়ার টিলার বিতরণ করেন।

মার্কেন্টাইল ব্যাংকের আব্দুল্লাহপুর শাখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনসোর্ট ফ্লেক্সিপ্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান।

এসময় মার্কেন্টাইল ব্যাংকেরএগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, ব্যাংকের আব্দুল্লাহপুর শাখা প্রধান ওএফভিপি মো. সানাউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান, গণ্যমান্য ব্যক্তি ও কৃষক উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত