পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে সেমিনার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ এএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান বলেছেন, ‘পার্বত্য অঞ্চলকে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন সময় শান্তির পরিবর্তে সংঘাতকে উসকে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দীর্ঘ ২২ বছরের সংঘাতময় পরিস্থিতি নিরসনে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে অশান্ত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন পরিবেশের শুভ সূচনা হয়।’

গতকাল শনিবার ঢাকার বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে সাবেক তথ্য কমিশনার (সচিব) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন শাহ আলম খান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত