রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মডেল চেম্বার জোনের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার মডেল চেম্বার উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী। মডেল চেম্বারে সপ্তাহের শুক্রবারসহ প্রতিদিন অধ্যাপক পর্যায়ের চিকিৎসক রোগীদের উন্নত সেবা দেবেন। হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনি রোগ, ইউরোলজি এবং চক্ষুরোগসহ গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসা দেওয়া হবে যাতে রোগীরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন। বিজ্ঞপ্তি
×
