রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
যে গ্রাউন্ডে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তা খুবই নগণ্য বিষয় এবং ভুল বিষয়। আমার কাছে সঠিক কাগজপত্র আছে। আমি নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আপিলে আমি আমার মনোনয়নপত্র সঠিক বলে রেজাল্ট পাবো। এটা বিশ্বাস করি আমি।
তার বিরুদ্ধে এক ধরণের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশ রুপান্তরকে তিনি বলেন, আমার মনোনয়নপত্র বাতিল হোক একটি শ্রেণী চায়, এরজন্য এরা সব চেষ্টাই করে যাচ্ছে। তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নেব। আগে আপিল করি।
আপিল করে মনোনয়নপত্র না পেলে কী করবেন? এর জবাবে মাহি বললেন, কেন পাবো না। বললাম না যে গ্রাউন্ডে বাতিল করা হয়েছে সেটা খুবই সামান্য। মনোনয়নপত্র সঠিক হিসেবেই ফিরে পাবো। এরপরে যদি না হয় তাহলে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এরপরে উচ্চ আদালতে প্ইয়োজনে যাবো।
