কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিলের ঘোষণা করেন।
তিনি জানান, হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ বিষয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন বলেন, আমি সরকারের সঙ্গে আঁতাত করিনি। সরকারি হালুয়া রুটির জন্য প্রার্থী হইনি সেটি আজ প্রমাণিত হয়েছে। বিস্তারিত দেখে আপিল করব।
