জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম

রামপুরা থানায় পুলিশের কাজে বাধাসহ নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

রবিবার (৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টে্রট মো. হাসিবুল হকের আদালত চার্জ গঠন করা হয়। আগামী ২৭ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোজাম্মেল হক খোকন বিচার শুরু বিষয়টি নিশ্চিত করেন। মামলাটিতে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের নভেম্বর মাসে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত